আমাদের সম্পর্কে
নিজের পছন্দের সম্পত্তি খোঁজা এত কঠিন হওয়ার কথা না
আমরাও জানি, পছন্দের বাড়ি, ফ্ল্যাট বা জমি খুঁজতে গিয়ে কতটা সময় নষ্ট হয়, কত অপ্রয়োজনীয় ঝামেলা পোহাতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই GhorBD—যেখানে বাড়ি, ফ্ল্যাট, জমি ও অন্যান্য রিয়েল এস্টেটের বিজ্ঞাপন এক জায়গায় পাবেন। পছন্দের সম্পত্তি খুঁজুন, তথ্য দেখুন এবং ক্রেতা, বিক্রেতা, মালিক বা ভাড়াটিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
GhorBD — সম্পত্তি খুঁজুন সহজে, সিদ্ধান্ত নিন নিজের মতো।
কীভাবে শুরু
রিয়েল এস্টেটের প্রতি ভালোবাসা থেকেই GhorBD-এর যাত্রা। আমাদের লক্ষ্য, বাড়ি, ফ্ল্যাট, জমি কেনাবেচা ও ভাড়ার বিজ্ঞাপন এক জায়গায় এনে আপনার সময়, খোঁজাখুঁজির ঝামেলা ও অপ্রয়োজনীয় মধ্যস্থতা কমানো। ছবিসহ সম্পত্তির তথ্য দেখুন, পছন্দের বিকল্প খুঁজুন এবং সরাসরি মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন।
GhorBD — কম ঝামেলায় খুঁজুন আপনার স্বপ্নের ঠিকানা।
“আমরা চাই, আপনি আমাদের সেবা ঠিক ততটাই উপভোগ করুন, যতটা আনন্দ নিয়ে আমরা এটা বানাচ্ছি। আপনার ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকুন।”
Tohidul IslamFounder & CEOযাদের হাতে GhorBD
ছোট একটা দল, বড় একটা ইচ্ছা নিয়ে।
Tohidul Islam
Founder & CEO
ভূমি সেবার প্রতি ভালোবাসা থেকে GhorBD শুরু করেছেন। মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য আর সহজ সেবা পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Moinul Islam
CTO
GhorBD-র প্রযুক্তির দায়িত্বে — সাইটটা যেন দ্রুত, নিরাপদ আর সবার জন্য সহজ হয়, সেটা দেখেন।
কিছু বলার আছে?
প্রশ্ন, পরামর্শ, বা শুধু হ্যালো বলতে চাইলেও লিখুন — আমরা নিজেরাই প্রতিটি মেইল পড়ি: support@ghorbd.com
যোগাযোগ পাতায় যান
