GhorBDআপনার পছন্দের ঘর
ভাড়া খুঁজুনমানচিত্রজমিপ্রাইসিংব্লগগাইডআমাদের সম্পর্কেযোগাযোগ
লগইনবাসা ভাড়া দিন

ভাড়া বা বিক্রির জন্য বাসা আছে?

বিনামূল্যে বিজ্ঞাপন দিন — হাজারো মানুষ এখনই বাসা খুঁজছেন।

ফ্রি বিজ্ঞাপন দিনবাসা খুঁজুন
GhorBD

আপনার পছন্দের ঘর খুঁজুন সহজেই

  • ঢাকা, বাংলাদেশ
  • +880 1700-000000
  • support@ghorbd.com

ভাড়াটিয়া

  • সব বিজ্ঞাপন
  • মানচিত্র
  • জমি
  • উত্তরা
  • মিরপুর
  • ধানমন্ডি

বাড়িওয়ালা

  • রেজিস্ট্রেশন
  • ড্যাশবোর্ড
  • প্রাইসিং

সহায়তা

  • আমাদের সম্পর্কে
  • ব্লগ
  • গাইড
  • হেল্প সেন্টার
  • যোগাযোগ

ঘরবিডির তথ্য সেবায় আপনাকে স্বাগতম

  • ভূমির হিসাব (নতুন ট্যাবে খুলবে)
  • জমির হিস্যা (নতুন ট্যাবে খুলবে)
  • উত্তরাধিকার (নতুন ট্যাবে খুলবে)
  • বয়স হিসাব (নতুন ট্যাবে খুলবে)
  • ভূমির সকল তথ্য (নতুন ট্যাবে খুলবে)
  • খতিয়ান (নতুন ট্যাবে খুলবে)
  • ভিডিও সেবা (নতুন ট্যাবে খুলবে)
  • চ্যাট সাপোর্ট (নতুন ট্যাবে খুলবে)
  • দলিলের ফিস (নতুন ট্যাবে খুলবে)
  • সম্পদ ক্রয়-বিক্রয়
  • ভূমি সংক্রান্ত ফরম (নতুন ট্যাবে খুলবে)
  • স্যাটেলাইট ম্যাপ (নতুন ট্যাবে খুলবে)

© 2026 GhorBD. সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রাইভেসি পলিসিশর্তাবলীউপরে যান
  • হোম
  • খুঁজুন
  • বিজ্ঞাপন দিন
  • সেভ
  • লগইন
হোম/ব্লগ
জমি বা ভূমি

অর্ধশতাধিক দলিল লেখক ভুয়া সনদধারী

ময়মনসিংহের ভালুকা উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে ভুয়া সনদ দিয়ে অর্ধশতাধিক দলিল লেখক লাইসেন্স নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই লাইসেন্স দিয়ে তাঁরা দলিল লেখার কাজ করছেন। কয়েকজন দলিল লেখক ও ভালুকা সাবরেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা যায়, ভালুকা সাবরেজিস্ট্রি কার্যালয়ে মোট ২৫২ জন দলিল লেখক রয়েছেন। তাঁদের মধ্যে অর্ধশতাধিক দলিল লেখক রয়েছেন, যাঁদের এসএসসি পরীক্ষার সনদ ভুয়া। ২০০৩ […]

৯ মার্চ, ২০২৫২ মিনিট পড়া
অর্ধশতাধিক দলিল লেখক ভুয়া সনদধারী

ময়মনসিংহের ভালুকা উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে ভুয়া সনদ দিয়ে অর্ধশতাধিক দলিল লেখক লাইসেন্স নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই লাইসেন্স দিয়ে তাঁরা দলিল লেখার কাজ করছেন।

কয়েকজন দলিল লেখক ও ভালুকা সাবরেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা যায়, ভালুকা সাবরেজিস্ট্রি কার্যালয়ে মোট ২৫২ জন দলিল লেখক রয়েছেন। তাঁদের মধ্যে অর্ধশতাধিক দলিল লেখক রয়েছেন, যাঁদের এসএসসি পরীক্ষার সনদ ভুয়া। ২০০৩ সালের আগ পর্যন্ত কোনো সনদ ছাড়াই দলিল লেখক নিয়োগ দেওয়া হতো। কিন্তু সরকার ২০০৩ সালে দলিল লেখকদের জন্য একটি নীতিমালা প্রণয়ন করে। সেই নীতিমালা অনুযায়ী একজন দলিল লেখককে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বর্তমানে ভালুকা সাবরেজিস্ট্রি কার্যালয়ে অর্ধশতাধিক দলিল লেখক রয়েছেন, যাঁদের এসএসসি পাসের কোনো সনদ নেই। তাঁরা এসএসসি পরীক্ষার ভুয়া সনদ তৈরি করে দলিল লেখকের লাইসেন্স নিয়েছেন। প্রতিবছরই সাবরেজিস্ট্রারের মাধ্যমে সনদ নবায়ন করা হয়। দলিল লেখক সমিতির চাঁদার টাকা থেকে সব দলিল লেখকের লাইসেন্স নবায়ন করা হয়। অফিসের একজন সহকারী দিয়ে সমিতির চাঁদা আদায় করা হয় জমির ক্রেতার কাছ থেকে।

এই বছরের প্রথম দিকে ভালুকা সাবরেজিস্ট্রার তাঁর কার্যালয়ের দলিল লেখকদের এসএসসি পাসের মূল সনদ চেয়ে লাইসেন্স নবায়নের নির্দেশ দেন। পরে ২০১ জন দলিল লেখক এসএসসি মূল সনদ দিয়ে তাঁদের লাইসেন্স নবায়নের আবেদন করেন। এরপর ভালুকা সাবরেজিস্ট্রার দলিল লেখকদের একটি তালিকা করে লাইসেন্স নবায়নের জন্য সুপারিশপত্রসহ জেলা রেজিস্ট্রার বরাবর পাঠান। কিন্তু নির্দিষ্ট ওই সময়ের মধ্যে ৫১ জন দলিল লেখক তাঁদের এসএসসি পরীক্ষার সনদ জমা দেননি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালের ৬ মার্চ জেলা রেজিস্ট্রার দলিল লেখকদের মূল সনদের দুই কপি করে ফটোকপি জমা দেওয়ার নির্দেশ দেন। এরপর ভালুকার ১০৭ জন দলিল লেখক তাঁদের সনদ জমা দেন। ওই ১০৭ জনের মধ্যে ১৫ জন তাঁদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ দিতে পারেননি। ওই ১৫ জন দলিল লেখকসহ বর্তমানে মোট অর্ধশতাধিক দলিল লেখক ভুয়া লাইসেন্স দিয়েই দলিল লিখে যাচ্ছেন। এসব দলিল লেখক ভুয়া লাইসেন্স দিয়ে বছরের পর বছর দলিল করে যাচ্ছেন।

তবে বিষয়টি অস্বীকার করে ভালুকা সাবরেজিস্ট্রার জাহাঙ্গীর আলম ভূমিবিডি কে বলেন, দলিল লেখকদের লাইসেন্স নবায়নের জন্য তিনি জেলা রেজিস্ট্রার বরাবর তালিকা পাঠিয়েছেন। লাইসেন্স করা যেসব দলিল লেখক তাঁদের শিক্ষাগত যোগ্যতার সনদের কপি জমা দেননি, তাঁদের নাম ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবীর মুঠোফোনে প্রথমভূূূূূমিবিডি কে বলেন, ‘শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদপত্রের বিষয়টি তিনি অবগত নন। যদি কোনো দলিল লেখক ভুয়া সনদপত্র দিয়ে লাইসেন্স নিয়ে থাকেন, তাহলে তাঁর লাইসেন্স বাতিল এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জমি বা ভূমিজমি সংক্রান্ত আইনজমি সংক্রান্ত নিউজ
আগের লেখারাতের আঁধারে ঘর তুলে জমি দখলপরের লেখাভুয়া দলিলে দখল জমি উদ্ধারে আইন হচ্ছে

মন্তব্য

সম্পর্কিত লেখা

  • ভূমি সংক্রান্ত সেবা: অনলাইনে নামজারি, খতিয়ান ও খাজনা গাইড

    ভূমি সংক্রান্ত সেবা: অনলাইনে নামজারি, খতিয়ান ও খাজনা গাইড

    ১৩ জানু, ২০২৬
  • বাংলাদেশে জমি ট্যাক্স : ভূমি উন্নয়ন কর, হিসাব ও অনলাইন পেমেন্ট গাইড

    বাংলাদেশে জমি ট্যাক্স : ভূমি উন্নয়ন কর, হিসাব ও অনলাইন পেমেন্ট গাইড

    ১১ নভে, ২০২৫
  • জমি বিনিয়োগ গাইড : বাংলাদেশের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নতুন দিগন্ত

    জমি বিনিয়োগ গাইড : বাংলাদেশের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নতুন দিগন্ত

    ১১ নভে, ২০২৫