জমির খতিয়ান অনুসন্ধান করার উপায়
জমির খতিয়ান অনুসন্ধান করার উপায় জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য বর্তমানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিই রয়েছে। জমির খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার জন্য যা যা করবেন তা হলো: এছাড়াও, আপনি আপনার স্মার্টফোনে “e-Khatian” মোবাইল অ্যাপ ব্যবহার করে খতিয়ান অনুসন্ধান করতে পারেন। যদি আপনি অনলাইন পদ্ধতিতে খতিয়ান অনুসন্ধান করতে না পারেন, তাহলে আপনি স্থানীয় ভূমি অফিসে […]

জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য বর্তমানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিই রয়েছে। জমির খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার জন্য যা যা করবেন তা হলো:
- প্রথমে, ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান: https://eporcha.gov.bd/।
- এরপর, “খতিয়ান অনুসন্ধান” অপশনে ক্লিক করুন।
- আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করুন।
- খতিয়ান নম্বর বা দাগ নম্বর লিখুন।
- “অনুসন্ধান” অপশনে ক্লিক করুন।
- আপনার কাঙ্খিত খতিয়ানটি প্রদর্শিত হবে।
এছাড়াও, আপনি আপনার স্মার্টফোনে “e-Khatian” মোবাইল অ্যাপ ব্যবহার করে খতিয়ান অনুসন্ধান করতে পারেন। যদি আপনি অনলাইন পদ্ধতিতে খতিয়ান অনুসন্ধান করতে না পারেন, তাহলে আপনি স্থানীয় ভূমি অফিসে গিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারেন। এর জন্য যা যা করতে হবে:
- আপনার নিকটবর্তী ভূমি অফিসে যান।
- খতিয়ান অনুসন্ধান করার জন্য একটি আবেদনপত্র জমা দিন।
- প্রয়োজনীয় ফি পরিশোধ করুন।
- ভূমি অফিসের কর্মীরা আপনাকে খতিয়ান খুঁজে বের করতে সাহায্য করবে।
নিচে আমরা ছবির মাধ্যমে আরো বিস্তারিতভাবে অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।
অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান
আপনার নিজস্ব ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে বা কম্পিউটারের দোকান থেকে অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করা সম্ভব। জমির পর্চা যাচাই বা দাগের তথ্য যাচাই এখন বেশ সহজ একটি প্রক্রিয়া। ভূমি মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি কম্পিউটারের মাধ্যমে সরাসরি প্রবেশ করে অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। নিচে অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
১) ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন
অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে https://www.eporcha.gov.bd উক্ত ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে যা আমরা নিচের ছবিতে তুলে ধরছি।

এটি খতিয়ান অনুসন্ধান এর হোম পেজ বলা যেতে পারে। আপনার জমির ধরন অনুযায়ী আপনাকে এখান থেকে বেছে নিতে হবে আপনি কোন ধরনের জমির খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন।
২) খতিয়ান অনুসন্ধান করুন
অনলাইন থেকে জমির খতিয়ান অনুসন্ধান সাধারণত দুইটি পদ্ধতিতে করা যেতে পারে। একটি হল সার্ভে খতিয়ান অনুসন্ধান, এবং অন্যটি হল নামজারি খতিয়ান অনুসন্ধান। আপনি যখন জমির খতিয়ান অনুসন্ধান করতে যাচ্ছেন তার অর্থ আপনি এখান থেকে যেকোনো একটি খতিয়ান সম্পর্কে জানতে চাচ্ছেন।
তাই প্রথমে আপনি আপনার প্রয়োজনীয় খতিয়ান অনুসন্ধান এর উপর ক্লিক করুন। আপনার প্রয়োজনীয় খতিয়ান সিলেক্ট করে আমাদের নিচে দেখানো পদ্ধতিতে ধীরে ধীরে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। তবে আপনি সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে চান বা নাম যদি হতেন অনুসন্ধান করতে চান, দুটো পদ্ধতি প্রায় একই ধরনের।
পুরো লেখাটি পড়তে ফ্রি রেজিস্টার করুন
এক মিনিটে ফ্রি অ্যাকাউন্ট খুলুন — দালাল নেই, ফি নেই।




মন্তব্য