GhorBDআপনার পছন্দের ঘর
ভাড়া খুঁজুনমানচিত্রজমিপ্রাইসিংব্লগগাইডআমাদের সম্পর্কেযোগাযোগ
লগইনবাসা ভাড়া দিন

ভাড়া বা বিক্রির জন্য বাসা আছে?

বিনামূল্যে বিজ্ঞাপন দিন — হাজারো মানুষ এখনই বাসা খুঁজছেন।

ফ্রি বিজ্ঞাপন দিনবাসা খুঁজুন
GhorBD

আপনার পছন্দের ঘর খুঁজুন সহজেই

  • ঢাকা, বাংলাদেশ
  • +880 1700-000000
  • support@ghorbd.com

ভাড়াটিয়া

  • সব বিজ্ঞাপন
  • মানচিত্র
  • জমি
  • উত্তরা
  • মিরপুর
  • ধানমন্ডি

বাড়িওয়ালা

  • রেজিস্ট্রেশন
  • ড্যাশবোর্ড
  • প্রাইসিং

সহায়তা

  • আমাদের সম্পর্কে
  • ব্লগ
  • গাইড
  • হেল্প সেন্টার
  • যোগাযোগ

ঘরবিডির তথ্য সেবায় আপনাকে স্বাগতম

  • ভূমির হিসাব (নতুন ট্যাবে খুলবে)
  • জমির হিস্যা (নতুন ট্যাবে খুলবে)
  • উত্তরাধিকার (নতুন ট্যাবে খুলবে)
  • বয়স হিসাব (নতুন ট্যাবে খুলবে)
  • ভূমির সকল তথ্য (নতুন ট্যাবে খুলবে)
  • খতিয়ান (নতুন ট্যাবে খুলবে)
  • ভিডিও সেবা (নতুন ট্যাবে খুলবে)
  • চ্যাট সাপোর্ট (নতুন ট্যাবে খুলবে)
  • দলিলের ফিস (নতুন ট্যাবে খুলবে)
  • সম্পদ ক্রয়-বিক্রয়
  • ভূমি সংক্রান্ত ফরম (নতুন ট্যাবে খুলবে)
  • স্যাটেলাইট ম্যাপ (নতুন ট্যাবে খুলবে)

© 2026 GhorBD. সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রাইভেসি পলিসিশর্তাবলীউপরে যান
  • হোম
  • খুঁজুন
  • বিজ্ঞাপন দিন
  • সেভ
  • লগইন
হোম/ব্লগ
জমি বা ভূমি

জমির দলিল জালিয়াতি করে মালিককে হয়রানি!

খুলনা: মনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জমির জাল বায়না-দলিল করে মূল মালিক রহিমা খাতুনের পরিবারকে হত্যার হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রহিমা খাতুনের মেয়ে হোসনে আরা এহসান শনিবার (২০ মার্চ) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মায়ের (রহিমা খাতুন) মালিকানাধীন খুলনা জেলার ডুমুরিয়া থানার চক-আসানখালী মৌজাধীন […]

৯ মার্চ, ২০২৫২ মিনিট পড়া
জমির দলিল জালিয়াতি করে মালিককে হয়রানি!

[খুলনা:](http://ghorbd.com) মনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জমির জাল বায়না-দলিল করে মূল মালিক রহিমা খাতুনের পরিবারকে হত্যার হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রহিমা খাতুনের মেয়ে হোসনে আরা এহসান শনিবার (২০ মার্চ) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মায়ের (রহিমা খাতুন) মালিকানাধীন খুলনা জেলার ডুমুরিয়া থানার চক-আসানখালী মৌজাধীন কিছু জমি বিক্রি করার সিদ্ধান্ত নেই। জমি বিক্রি করতে গেলে জানতে পারি খুলনার কুখ্যাত ভূমিদস্যু বেনু গাজী এবং তার এক সহযোগী ভূমিদস্যু হাবিবুল্লাহ আমার মাকে মৃত ঘোষণা করে মিথ্যা ওয়ারিশ ক্যাম বের করে মো. সাইফুল ইসলাম নামে খুলনার এক লোকের কাছে জমি বিক্রি করেছেন।

এই জালিয়াতি সম্পর্কে আমার মা কিছুই জানতেন না।

হোসনে আরা এহসান আরও বলেন, আমার মা ঢাকার রামপুরার মনির হোসেন নামে এক দূরসম্পর্কের আত্মীয়কে জমি বিক্রি করার জন্য একজন মধ্যস্থতাকারী ব্যক্তি হিসেবে ক্রেতাদের সঙ্গে কথা বলার সুবিধার্থে তাকে একটা অ-রেজিস্ট্রি স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করে দেন, যার মেয়াদ ছয় মাস।

যে মেয়াদ শেষ হবে ১০ এপ্রিল। চুক্তির পর থেকে প্রায় ২ মাস তিনি কোনো ক্রেতা ঠিক করতে পারেননি।হঠ্যাৎ করে তিনি নামমাত্র দামে ক্রেতা ঠিক করে আমার মাকে জানান এবং জমি বিক্রি করার জন্য তাকে জোর করেন। এত অল্প টাকায় জমি বিক্রি করবেন না বলে মা মনিরকে জানিয়ে দেন। এরপর তিনি অতি অল্প দিনের মধ্যে ৬ থেকে ৭ জন ক্রেতা ঠিক করে বিভিন্ন দরদাম একাই ঠিক করেন। তিনি এমন অবস্থার সৃষ্টি করেন যে, তিনিই জমির মালিক। আমার মা জানতে পারেন মনির ওই ভূমিদস্যু হাবিবুল্লাহ ও বেনু গাজীর লোক। আমার মা মনিরকে জানিয়ে দেন যে, তিনি আর তাকে জমির মধ্যস্থতাকারী হিসেবে রাখতে রাজি নন এবং চুক্তিপত্রের শর্ত অনুযায়ী ওই চুক্তিপত্র ভঙ্গ হয়েছে। এটা জানানোর পর ফোনের মাধ্যমে মাসহ আমার ভাই-বোনদের হুমকি দেওয়া শুরু করে দেন মনির। এ কারণে আমরা পুরো পারিবার নিরাপত্তাহীনতায় মধ্যে রয়েছি। এ অবস্থায় ২১ জানুয়ারি মনির মায়ের বিনা অনুমতিতে এস এম সুজাউদৌলা নামে এক ক্রেতার সঙ্গে ৩০০ টাকার একটি স্ট্যাম্পে জমির দরদাম ঠিক করে একটি চুক্তিপত্র সম্পাদন করেন। এই খবর আমার মা জানতে পেরে খুলনার একটি স্থানীয় দৈনিকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর পর থেকে মনির আরও ক্ষিপ্ত হন। তিনি ১৪ ফেব্রুয়ারি বিজ্ঞ মহানগর হাকিমের ৪ নং আমলি আদালত খুলনাতে আমার মাকে ১ নং আসামি করে আমি সহ আমার দুই বোন মোট (০৪) চার জনকে আসামি করে দালাল মনির মামলা দায়ের করেন।

তিনি বলেন, মনিরের বিরুদ্ধে আমরা রাজধানীর পল্লবী থানায় তিনটি অভিযোগ দায়ের করি। এরপর তিনি ঢাকার বাসায় সরাসরি হাজির হন এবং আমার মাসহ আমাদের সব ভাই-বোনদের হুমকি দিয়ে আসেন। এরপর ১০ ফেব্রুয়ারি পল্লবী থানায় মনির একটি অভিযোগ দায়ের করেন, যেখানে ২০ লাখ টাকার একটি অ-রেজিস্ট্রি বায়না দলিলের কপি দাখিল করেন। সেখানে তদন্ত করে পুলিশ মনিরকে প্রতারক ও জালিয়াত হিসেবে উল্লেখ করে।

জমি বা ভূমিজমি সংক্রান্ত নিউজ
আগের লেখাজাল দলিল চেনার ৯ উপায়পরের লেখাসকল প্রকার দলিল সমূহ

মন্তব্য

সম্পর্কিত লেখা

  • ভূমি সংক্রান্ত সেবা: অনলাইনে নামজারি, খতিয়ান ও খাজনা গাইড

    ভূমি সংক্রান্ত সেবা: অনলাইনে নামজারি, খতিয়ান ও খাজনা গাইড

    ১৩ জানু, ২০২৬
  • বাংলাদেশে জমি ট্যাক্স : ভূমি উন্নয়ন কর, হিসাব ও অনলাইন পেমেন্ট গাইড

    বাংলাদেশে জমি ট্যাক্স : ভূমি উন্নয়ন কর, হিসাব ও অনলাইন পেমেন্ট গাইড

    ১১ নভে, ২০২৫
  • জমি বিনিয়োগ গাইড : বাংলাদেশের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নতুন দিগন্ত

    জমি বিনিয়োগ গাইড : বাংলাদেশের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নতুন দিগন্ত

    ১১ নভে, ২০২৫