জমি দখল-জালিয়াতি প্রতিকারে আইন হচ্ছে
জমি ও জমি সম্পর্কিত দখল-জালিয়াতির কারণে হয়রানির শিকার হওয়া প্রকৃত মালিকদের দ্রুত প্রতিকার দিতে নতুন একটি আইনের খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভূমি সংক্রান্ত কাগজ জালিয়াতি প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইনবিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় ভূমি সচিব সবার মতামত গ্রহণ করে পরবর্তী […]

জমি ও জমি সম্পর্কিত দখল-জালিয়াতির কারণে হয়রানির শিকার হওয়া প্রকৃত মালিকদের দ্রুত প্রতিকার দিতে নতুন একটি আইনের খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভূমি সংক্রান্ত কাগজ জালিয়াতি প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইনবিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় ভূমি সচিব সবার মতামত গ্রহণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দলিল জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানান ও অভিজ্ঞতা তুলে ধরেন।
পুরো লেখাটি পড়তে ফ্রি রেজিস্টার করুন
এক মিনিটে ফ্রি অ্যাকাউন্ট খুলুন — দালাল নেই, ফি নেই।



মন্তব্য