GhorBDআপনার পছন্দের ঘর
ভাড়া খুঁজুনমানচিত্রজমিপ্রাইসিংব্লগগাইডআমাদের সম্পর্কেযোগাযোগ
লগইনবাসা ভাড়া দিন

ভাড়া বা বিক্রির জন্য বাসা আছে?

বিনামূল্যে বিজ্ঞাপন দিন — হাজারো মানুষ এখনই বাসা খুঁজছেন।

ফ্রি বিজ্ঞাপন দিনবাসা খুঁজুন
GhorBD

আপনার পছন্দের ঘর খুঁজুন সহজেই

  • ঢাকা, বাংলাদেশ
  • +880 1700-000000
  • support@ghorbd.com

ভাড়াটিয়া

  • সব বিজ্ঞাপন
  • মানচিত্র
  • জমি
  • উত্তরা
  • মিরপুর
  • ধানমন্ডি

বাড়িওয়ালা

  • রেজিস্ট্রেশন
  • ড্যাশবোর্ড
  • প্রাইসিং

সহায়তা

  • আমাদের সম্পর্কে
  • ব্লগ
  • গাইড
  • হেল্প সেন্টার
  • যোগাযোগ

ঘরবিডির তথ্য সেবায় আপনাকে স্বাগতম

  • ভূমির হিসাব (নতুন ট্যাবে খুলবে)
  • জমির হিস্যা (নতুন ট্যাবে খুলবে)
  • উত্তরাধিকার (নতুন ট্যাবে খুলবে)
  • বয়স হিসাব (নতুন ট্যাবে খুলবে)
  • ভূমির সকল তথ্য (নতুন ট্যাবে খুলবে)
  • খতিয়ান (নতুন ট্যাবে খুলবে)
  • ভিডিও সেবা (নতুন ট্যাবে খুলবে)
  • চ্যাট সাপোর্ট (নতুন ট্যাবে খুলবে)
  • দলিলের ফিস (নতুন ট্যাবে খুলবে)
  • সম্পদ ক্রয়-বিক্রয়
  • ভূমি সংক্রান্ত ফরম (নতুন ট্যাবে খুলবে)
  • স্যাটেলাইট ম্যাপ (নতুন ট্যাবে খুলবে)

© 2026 GhorBD. সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রাইভেসি পলিসিশর্তাবলীউপরে যান
  • হোম
  • খুঁজুন
  • বিজ্ঞাপন দিন
  • সেভ
  • লগইন
হোম/ব্লগ
জমি বা ভূমি

রাতের আঁধারে ঘর তুলে জমি দখল

বরগুনার আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে রাতের আঁধারে ঘর তুলে আব্দুল হাকিম হাওলাদার ও তার লোকজন জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মো. শাহ আলম গাজী এমন অভিযোগ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহ আলম গাজী আমতলী থানায় আব্দুল হাকিম, বারেক ও ওহাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ […]

৯ মার্চ, ২০২৫১ মিনিট পড়া
রাতের আঁধারে ঘর তুলে জমি দখল

বরগুনার আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে রাতের আঁধারে ঘর তুলে আব্দুল হাকিম হাওলাদার ও তার লোকজন জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মো. শাহ আলম গাজী এমন অভিযোগ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহ আলম গাজী আমতলী থানায় আব্দুল হাকিম, বারেক ও ওহাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, উপজেলা আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মো. শাহ আলম গাজী ও আব্দুল হাকিম হাওলাদারের সাথে ৭.২৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০২ সালে ওই জমি নিয়ে বরগুনার দেওয়ানি আদালতে মামলা হয়। ২০১৬ সালে ওই মামলায় রায় হয়। কিন্তু এ রায় উভয় পক্ষ তাদের পক্ষে হয়েছে বলে দাবি করেন। এ নিয়ে গত পাঁচ বছর ধরে দুইপক্ষের মধ্যে দফায় দফায় মামলা ও হামলার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ওই জমিতে আব্দুল হাকিম হাওলাদার, বারেক হাওলাদার ও ওহাব হাওলাদার অর্ধ শতাধিক লোকজন নিয়ে ঘর তুলে জমি দখল করে। ওই জমিতে তারা অস্থায়ী খড়ের ঘর ও কলাগাছ রোপণ করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শাহ আলম গাজী আমতলী থানায় লিখিত অভিযোগ করেন। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

শাহ আলম গাজী বলেন, আমার কবলাকৃত জমির ধান আব্দুল হাকিম হাওলাদার ও তার লোকজন কেটে নিয়েছে। ওই জমি আবার তারা দখলের জন্য রাতের আঁধারে ঘর তুলেছে। আমি আমার জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আব্দুল হাকিম হাওলাদার বলেন, ওই জমি আমার পৈতৃক সম্পত্তি। আমার জমিতে আমি ঘর তুলেছি। তবে রাতের আঁধারে ঘর তুলেছেন কেন? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

আমতলী থানার এসআই জিএম শাহাবুল বলেন, ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জমি বা ভূমিজমি সংক্রান্ত নিউজ
আগের লেখাজমি দখল-জালিয়াতি প্রতিকারে আইন হচ্ছেপরের লেখাঅর্ধশতাধিক দলিল লেখক ভুয়া সনদধারী

মন্তব্য

সম্পর্কিত লেখা

  • ভূমি সংক্রান্ত সেবা: অনলাইনে নামজারি, খতিয়ান ও খাজনা গাইড

    ভূমি সংক্রান্ত সেবা: অনলাইনে নামজারি, খতিয়ান ও খাজনা গাইড

    ১৩ জানু, ২০২৬
  • বাংলাদেশে জমি ট্যাক্স : ভূমি উন্নয়ন কর, হিসাব ও অনলাইন পেমেন্ট গাইড

    বাংলাদেশে জমি ট্যাক্স : ভূমি উন্নয়ন কর, হিসাব ও অনলাইন পেমেন্ট গাইড

    ১১ নভে, ২০২৫
  • জমি বিনিয়োগ গাইড : বাংলাদেশের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নতুন দিগন্ত

    জমি বিনিয়োগ গাইড : বাংলাদেশের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নতুন দিগন্ত

    ১১ নভে, ২০২৫