সম্পদ বন্ধক রেখে লোন নেওয়ার নিয়ম
জমি বন্ধক রেখে ব্যাংক লোন নেওয়ার নিয়ম সম্পদ বন্ধক রেখে লোন নেওয়ার নিয়ম আসুন, বন্ধক লোনের ব্যাপারে জেনে নেই বন্ধক লোন নিতে হলে ব্যাংকে আপনার কোন সম্পত্তি জমা রেখে সেইটার বিনিময়ে লোন নিতে হয়। সম্পত্তিটা আপনার বাসা হতে পারে, আপনার জমি হতে পারে বা আপনার নামের কোন বিল্ডিং বা অফিস হতে পারে। বন্ধক লোন নেওয়াটা […]

জমি বন্ধক রেখে ব্যাংক লোন নেওয়ার নিয়ম
সম্পদ বন্ধক রেখে লোন নেওয়ার নিয়ম
আসুন, বন্ধক লোনের ব্যাপারে জেনে নেই
বন্ধক লোন নিতে হলে ব্যাংকে আপনার কোন সম্পত্তি জমা রেখে সেইটার বিনিময়ে লোন নিতে হয়। সম্পত্তিটা আপনার বাসা হতে পারে, আপনার জমি হতে পারে বা আপনার নামের কোন বিল্ডিং বা অফিস হতে পারে। বন্ধক লোন নেওয়াটা বেশি সুবিধার বলে আমি মনে করি কারণ আপনি যদি লোন পরিশোধ করতে না পারেন তবে ব্যাংক আপনার সম্পত্তিটা নিয়ে নিবে। আপনি প্রথমবার কোন জায়গা কিনছেন? তবে বন্ধক লোন নেওয়ায় ভালো বলে আমি মনে করি।
বন্ধক লোন নেওয়ার জন্য কি কি করতে [হবেঃ](https://bhumibd.com)
বন্ধক লোন সাধারণত আমাদের নিজেদের আর্থিক সচ্ছলতার জন্য নেওয়া কিন্তু সম্পত্তি কেনার ক্ষেত্রেও আমরা এই লোন নিতে পারি। এই লোন নেওয়ার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে, আপনি লোন পরিশোধ করার পর পুনরায় আপনার সম্পত্তিটা ব্যবহার করতে পারি। একবার লোনটা পরিশোধ হয়ে গেলেই আপনি আবার সম্পত্তিটা আপনার একমাত্র মালিক হয়ে যাবে।
আপনি বিভিন্ন কাজে এই লোন নিতে পারেন যেমন, আপনার ব্যবসায়িক উন্নয়নের জন্য, বাসা করার জন্য, ছেলেমেয়েকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে।
কি ধরনের সম্পত্তি আপনি বন্ধক রাখতে পারবেনঃ
আপনি আপনার যে কোন ধরনের সম্পত্তি বন্ধক রাখতে পারেন। আপনি চাইলে আপনার বসবাসকৃত বাসাটাও বন্ধক রাখতে পারেন আবার আপনার যে বাসাটা ভাড়া দেওয়া আছে ঐটা বন্ধক সম্পত্তি হিসেবে আপনি ব্যাংকে জমা দিতে পারবেন। আপনার নামে কোন বৈধ জায়গা থাকলে সেটাও বন্ধক রাখতে পারেন। কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সম্পত্তি বা নির্মাণাধীন সম্পত্তি আপনি বন্ধক রাখতে পারেন।
সম্পত্তির বিনিময়ে আপনি কতখানি লোন পেতে পারেনঃ সাধারণত সম্পত্তির মূল্যের ৫০%-৬০% লোন দেওয়া হয়। যদি আপনার সম্পত্তি অনেক দামি হয় তবে ব্যাংক আপনাকে সর্বোচ্চ ৭৫% লোন দিবে। মনে রাখবেন, ব্যাংক আপনার সম্পত্তি নিয়ে প্রতিনিয়ত যাচাই-বাছাই করবে, এর দাম সম্পর্কে ধারণা রাখবে।


