হিন্দু উত্তরাধিকার আইনের খসড়া প্রণয়ন
বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এছাড়া নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ-১৯৭৯-এ বাংলাদেশ সরকার ১৯৮৪ সালে স্বাক্ষর করেছে। যেখানে নারীর অধিকার ভোগ ও চর্চার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। অথচ সম্পত্তিতে সমান অধিকার না […]

বাংলাদেশের [সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদ অনুসারে সকল](http://ghorbd.com) নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এছাড়া নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ-১৯৭৯-এ বাংলাদেশ [সরকার](https://bhumibd.com) ১৯৮৪ সালে স্বাক্ষর করেছে। যেখানে নারীর অধিকার ভোগ ও চর্চার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে।
অথচ সম্পত্তিতে সমান অধিকার না থাকার কারণে হিন্দু নারী ও মেয়েরা বিভিন্ন ভাবে বঞ্চনা, বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের এই অবস্থা থেকে মুক্তি দিতে খসড়া হিন্দু উত্তরাধিকার আইন প্রণয়ন করা হয়েছে। জাতীয় পর্যায়ে গঠিত ‘হিন্দু আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ’ কোয়ালিশন আইনটির খসড়া তৈরি করেছে।
বৃহস্পতিবার ওয়েবিনারে ‘খসড়া হিন্দু উত্তরাধিকার আইন-২০২০’ নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী যদি কারো পুত্র সন্তান থাকে, তাহলে কন্যা সন্তানরা তাদের উত্তরাধিকার সম্পত্তি পায় না। তবে পুত্র না থাকলে পুত্র রয়েছে এমন কন্যারা মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পেয়ে থাকে। যদিও নারীর অর্জিত সম্পত্তির অংশ তার পরিবারের পুরুষ সদস্যরা ঠিকই পেয়ে থাকেন। এছাড়া বর্তমান আইনে বিধবা নারীরা জীবন স্বত্বে যে সম্পত্তি পান, তা বিক্রি বা উইল করতে পারেন না। এই খসড়া আইনে নারী-পুরুষ, পুত্র বা কন্যাসন্তান, স্বামী-স্ত্রী, ভাই-বোন অথবা বাবা-মায়ের মধ্যে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে এসব অসম বিভাজন করা হয়নি।
ওয়েবিনারে আইন প্রণয়নের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেএফের পরিচালক রীনা রায়, আইনটি উপস্থাপন করেন এমজেএফের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অর্পিতা দাস। সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম। বক্তব্য রাখেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সংসদ সদস্য আরোমা দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান মহিলা ঐক্য পরিষদের দিপালী চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিবেশী দেশ ভারত ১৯৫৬ সালে ‘হিন্দু সাকসেশন অ্যাক্ট’ পাশ করেছে এবং এই আইনের মাধ্যমে হিন্দু নারী ও পুরুষের উত্তরাধিকার সম্পত্তির সমান অংশ নিশ্চিত করেছে। পরে দেশটি দুই দফা আইনটি সংশোধন করে যুগোপযোগী করেছে।
হিন্দু উত্তরাধিকার আইন: সংস্কারের প্রস্তাব
হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের আলোচনাটা গুরুত্বপূর্ণ। এ আলোচনার প্রয়োজন রয়েছে। ভারতে অনেক আগেই এ আইন হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আইনের সংস্কার করতে হয়। আমরা মনে করি, বাংলাদেশে এই আইনের সংস্কার প্রয়োজন। এটা সম্পত্তির অধিকারের বিষয়। কেউ বলবে ঠিক আছে, কেউ হয়তো দ্বিমত পোষণ করবে।
কিন্তু এমন একটা বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন, যেন কেউ বঞ্চিত না হয়। পরিবারের সবাই যেন তার ন্যায্য অধিকার পায়। কেউ যেন তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত হোক—আমরা এটাই চাই। অনেক বিশেষজ্ঞ আলোচক আছেন। তাঁরা এ বিষয়ে আলোচনা করবেন। সবার আলোচনা থেকে নিশ্চয়ই এ আইনের সংস্কারের গ্রহণযোগ্য দিক বেরিয়ে আসবে।
হিন্দু সম্প্রদায়ের সম্পদের সুষ্ঠু বণ্টনে একটি জনমত সৃষ্টি হয়েছে। আমরা যখন আন্দোলন করেছি, তখন সব নারীর অধিকারের জন্য আন্দোলন করেছি। আমাদের সংবিধানে নারীর সমান অধিকারের কথা বলা হয়েছে। নারীর অধিকার, সম্মান ও মর্যাদার বিষয়টি আমরা বড় করে দেখছি। একজন মেয়ে জন্মের সঙ্গে সঙ্গেই বুঝতে থাকে পরিবারে তার ভাইয়ের থেকে তার গুরুত্ব কম। প্রতিটি সম্প্রদায়ের মানুষের মধ্যে এটা আছে।
বাংলাদেশে হিন্দু নারীদের সম্পত্তি দেওয়া হয় না। এই রীতি চলে আসছে। কিন্তু যতটুকু জেনেছি সেটা হলো, আইনে ও ধর্মে হিন্দু নারীদের সম্পত্তি দিতে কোনো বাধা নেই। আমরা জানি, কয়েকটি সংগঠন অনেক বছর ধরে এ বিষয়ে কাজ করে যাচ্ছে। নারীপক্ষ, আইন ও সালিশ কেন্দ্র, মহিলা পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশনসহ আরও কয়েকটি সংগঠন এ বিষয়ে কাজ করছে। আমাদের কাজ ছিল জনমত সৃষ্টি করা। সমাজের তৃণমূল থেকে শুরু করে প্রায় সব শ্রেণি–পেশার মানুষের সঙ্গে আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা কোথাও তেমন দ্বিমত দেখিনি। তাহলে আজ স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রের কাছে কেন এই দাবি করব না।
পারিবারিক ও অন্য ক্ষেত্রে কেন নারীরা সমান অধিকার পাবে না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কেন একজন মেয়ের তার ভাইয়ের মতো অধিকার থাকবে না। হিন্দু পূর্ণাঙ্গ বিবাহ আইনের জন্য এক লাখ নারীর সই সংগ্রহ করেছিলাম। তারপরও শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন করতে পারিনি। তবে হিন্দু বিবাহের রেজিস্ট্রেশন পেয়েছি। এটাও ইতিবাচক প্রভাব ফেলছে। আমরা চেষ্টা করেই যাব হিন্দু পূর্ণাঙ্গ বিবাহ আইন পাস করতে। এখন বাংলাদেশের সব নারীর দাবি, মা–বাবার সম্পত্তির ওপর তঁাদের সমান অধিকার থাকবে।
মানুষের জন্য ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে বাংলাদেশের হিন্দু নাগরিকদের জন্য বিভিন্ন আইনের খসড়া প্রণয়নে সহায়তা করে আসছে। বিবাহ নিবন্ধন, বিবাহবিচ্ছেদ ও ভরণপোষণ—এই আইনগুলোতে নারীর অধিকার নিশ্চিত করার দাবি মূলত আসে প্রত্যন্ত অঞ্চলের হিন্দু নারীদের কাছ থেকে। মানুষের জন্য ফাউন্ডেশনসহ বিভিন্ন মানবাধিকার ও নারী অধিকার সংগঠনগুলো গ্রাম পর্যায়ে যখন বিভিন্ন ধর্মাবলম্বী নারীদের সঙ্গে পারিবারিক আইন অনুসারে নারীর অধিকার বিষয়টি আলোচনা করে, তখন প্রশ্ন ওঠে হিন্দু নারীদের আইন অনুযায়ী কী অধিকার রয়েছে।
পুরো লেখাটি পড়তে ফ্রি রেজিস্টার করুন
এক মিনিটে ফ্রি অ্যাকাউন্ট খুলুন — দালাল নেই, ফি নেই।



মন্তব্য