সম্পত্তি দান সম্পর্কে সকল তথ্য
? সম্পত্তি দান করতে চাইলেঃ ♦জেনে নেওয়া যাক দান কিঃ♦দানের উপাদানঃ♦দান কীভাবে করতে হয়ঃ♦দান আর উইল এক বিষয় নয়ঃ♦করতে হবে নিবন্ধনঃ♦দাতার মৃত্যুর পর দানপত্র রেজিস্ট্রি করা যায় কি-না?♦দান কি বাতিল করা যায়? ♦জেনে নেওয়া যাক দান কিঃ কোন ব্যক্তি স্বেচ্ছায় এবং কোন প্রকার বিনিময় মূল্য বা প্রতিদান গ্রহণ না করে নিজের মালিকানাধীন কোন স্থাবর বা […]

? সম্পত্তি দান করতে চাইলেঃ
♦জেনে নেওয়া যাক দান কিঃ ♦দানের উপাদানঃ ♦দান কীভাবে করতে হয়ঃ ♦দান আর উইল এক বিষয় নয়ঃ ♦করতে হবে নিবন্ধনঃ ♦দাতার মৃত্যুর পর দানপত্র রেজিস্ট্রি করা যায় কি-না? ♦দান কি বাতিল করা যায়?
♦জেনে নেওয়া যাক দান কিঃ

কোন ব্যক্তি স্বেচ্ছায় এবং কোন প্রকার বিনিময় মূল্য বা প্রতিদান গ্রহণ না করে নিজের মালিকানাধীন কোন স্থাবর বা অবস্থাবর সম্পত্তি অপর ব্যক্তিকে হস্তান্তর করলে এবং সেই ব্যক্তি বা তার পক্ষে অন্য কেউ তা গ্রহণ করলে তাকে বলা হয় দান। যিনি দান করেন তাকে দাতা এবং যিনি গ্রহণ করেন তাকে দানগ্রহীতা বলা হয়। দাতার জীবদ্দশায় এবং সে যখন দান করতে সম্পূর্ণ সক্ষম সেই অবস্থায় দান গ্রহণ করতে হয়।
♦দানের উপাদানঃ
দানের মাধ্যমে দানকৃত সম্পত্তির মালিকানা অন্য ব্যক্তির বরাবরে হস্তান্তর করা হয়। দানের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর নজর দিতে হয়।
★দানের সময় সম্পত্তিতে দাতার সম্পূর্ণ মালিকানা থাকতে হবে; ★সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে হবে; ★দানগ্রহীতা কর্তৃক দানটি গৃহীত হতে হবে; ★দান স্বেচ্ছায় সম্পাদিত সম্পাদিত হতে হবে; ★দান বিনিময় মূল্য ছাড়া হতে হবে; ★দানকৃত সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে; ★যার বরাবরে দান করা হবে, তাকে দানটি গ্রহণ করতে হবে; ★কোন নির্দিষ্ট ব্যক্তির বরাবরে সম্পত্তি দান করতে হবে; ★দাতা সম্পত্তি হস্তান্তরের যোগ্য ব্যক্তি হবেন। নাবালক কর্তৃক সম্পত্তি দান করা হলে তা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ দাতাকে সুস্থ মস্তিষ্কের সাবালক ব্যক্তি হতে হবে।
কোন সম্পত্তি দান করতে হলে তা অবশ্যই রেজিষ্ট্রিকৃত দলিলের মাধ্যমে করতে হবে এবং ওই দলিলে দাতা বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি স্বাক্ষর করবেন এবং অন্ততঃ দুইজন সাক্ষী দ্বারা উক্ত দলিল সত্যায়িত করতে হবে। অস্থাবর সম্পত্তির দান রেজিষ্ট্রিকৃত দলিল বা সম্পত্তির দখল হস্তান্তরের মাধ্যমে করা যায়।



